জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ডিআইইউতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৮:২১ পিএম


জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ডিআইইউতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ডিআইইউতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের সাহসিকতা, আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী। 

এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুবুর রহমান সরকার, রেজিস্ট্রার প্রফেসর মো. রফিকুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম আজাদ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শামীম হামিদি এবং অর্থনীতি বিভাগের শিক্ষক ড. ফয়সাল খান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীও আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

আরও পড়ুন

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে তরুণ ও ছাত্রসমাজের সাহসী ভূমিকা ও আত্মত্যাগ জাতির জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের অন্যতম উপায় হলো বৈষম্য, অন্যায় ও বঞ্চনামুক্ত একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নুর আলী।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মো. রফিকুল ইসলাম।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission